1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতে পর্যাপ্ত পানির অভাবে বলিরেখা, দিনে কতটা খাবেন? - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শীতে পর্যাপ্ত পানির অভাবে বলিরেখা, দিনে কতটা খাবেন?

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

জীবনযাপন ডেস্ক

সংগৃহীত ছবি

দেশে আবহাওয়ার পারদ ক্রমে নামছে। এই মৌসুমে আমাদের শরীর ও ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। সামান্য অসাবধানতাও ত্বকের বড় ধরনের ক্ষতি করতে পারে। শীতকালে বেশির ভাগ মানুষ যে ভুলটি সবচেয়ে করেন, তা হলো কম পানি পান করা।

পানিশূন্যতার কারণে শরীর ও ত্বক প্রাণহীন হয়ে পড়ে। তাই তৃষ্ণা না পেলেও প্রত্যেকেরই প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত। পানি ত্বকের কোষগুলোকে ভেতর থেকে আর্দ্র ও শক্তিশালী রাখে। ফলে তারা সঠিকভাবে কাজ করতে পারে এবং ত্বক কোমল, উজ্জ্বল ও মসৃণ দেখায়।

পানির অভাবে ত্বক তার আর্দ্রতা হারায়। ফলে ত্বক নিস্তেজ ও প্রাণহীন দেখায়। শীতের শুষ্ক বাতাস এবং পানিশূন্যতা ত্বককে অত্যন্ত শুষ্ক ও প্রাণহীন করে তুলতে পারে। পানির অভাবে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়, যার ফলে অকালে সূক্ষ্ম রেখা ও বলিরেখা দেখা দেয়।

পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। পানি ত্বকের বাইরের স্তরকে (এপিডার্মিস) আর্দ্র রাখে, যা ত্বককে শুষ্ক ও নিস্তেজ হওয়া থেকে রক্ষা করে।

আপনি যদি ত্বককে সুন্দর ও তারুণ্যময় রাখতে চান, তাহলে শীতকালেও শরীরকে পানিশূন্য হতে দেবেন না। যদি ঠাণ্ডার কারণে অস্বস্তি হয়, তাহলে হালকা গরম পানি পান করার চেষ্টা করুন।

শরীরকে আর্দ্র রাখুন। সারা দিনে ৭ থেকে ৮ গ্লাস পানি পান করুন। আপনি ডাবের পানি, ফলের রস, স্যুপ ও ভেষজ চাও পান করতে পারেন। এগুলো আপনার ত্বকের জন্য আরো বেশি উপকারী হবে।

সূত্র : আজতক বাংলা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট