1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মিডিয়া ছেড়ে দিয়েছে মডেল সিমরিন লুবাবা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মিডিয়া ছেড়ে দিয়েছে মডেল সিমরিন লুবাবা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।
বিনোদন প্রতিবেদক

সিমরিন লুবাবা

সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

নিয়মিতই কাজ করে যাচ্ছিল অভিনয় ও মডেলিংয়ে।
তবে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এ ছাড়া আর কখনো মুখ দেখাবে না, ইতিমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশু শিল্পী। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটা নেকাবের সঙ্গেই করবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার দুপুরে জেমি বলেন, লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে।

তাই এই সিদ্ধান্ত নিয়েছে।
জেমি আরো বলেন, লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট