1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লং ডিসটেন্স রিলেশন’-এ কেমন আছেন তানজিকা? - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

লং ডিসটেন্স রিলেশন’-এ কেমন আছেন তানজিকা?

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ,
বিনোদন প্রতিবেদক

সংগৃহীত ছবি

বিয়ের এক বছরও পূর্ণ হয়নি, কিন্তু স্বামী-স্ত্রীর জীবন কাটছে দুই ভিন্ন দেশে। অভিনেত্রী তানজিকা আমিন থাকছেন ঢাকায়, আর তার স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়া বসবাস করছেন সিডনিতে। এই দীর্ঘ দূরত্বের সম্পর্ক কিভাবে সামলাচ্ছেন তানজিকা—সে কথাই এবার উঠে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন ‘স্টার লাউঞ্জ’-এ।

অনুষ্ঠানে হাজির হয়ে তানজিকা খোলামেলা আলোচনা করেছেন লং ডিসটেন্স রিলেশনের বাস্তবতা নিয়ে।

স্বামীর সঙ্গে দূরত্ব, যোগাযোগের ধরন, মান-অভিমান কিংবা ঝগড়ার বিষয়েও তিনি কথা বলেন অকপটে। একই সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের গুরুত্বও তুলে ধরেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি আলোচনায় এসেছে তার অতীত সম্পর্কও। প্রাক্তন স্বামীর সঙ্গে হঠাৎ দেখা হলে তিনি কিভাবে পরিস্থিতি সামলান-সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন তানজিকা।

অতীত ও বর্তমান-দুটো অধ্যায়ই কিভাবে আলাদা করে দেখেন, তাও উঠে এসেছে কথোপকথনে।

ক্যারিয়ার প্রসঙ্গেও কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া তার ওটিটি কনটেন্ট ‘ড্রিমলাইট’ ও ‘অমিমাংসিত’ নিয়ে অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করেন তিনি।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন অপূর্ণ রুবেল।

উপস্থাপনায় ছিলেন রুহানি সালসাবিল লাবণ্য এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন জয় জুয়েল।
‘স্টার লাউঞ্জ’ প্রচারিত হবে ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে। পরবর্তীতে অনুষ্ঠানটি দেশ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট