1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না: মিষ্টি জান্নাত - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না: মিষ্টি জান্নাত

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি

দেশীয় চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রূপালি পর্দার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন এবং ঠোঁটকাটা মন্তব্যের কারণেই অধিকাংশ সময় খবরের শিরোনামে থাকেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে সোজাসাপ্টা কথা বলে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মিষ্টি জান্নাত লেখেন, ‘যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না।

মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।’
মিষ্টির এই রহস্যময় পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। কাকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দিয়েছেন তিনি, তা স্পষ্ট না করলেও বিষয়টি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

তার সেই পোস্টের নিচে মন্তব্য করে একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আবার মিষ্টির প্রতি সমর্থন জানিয়ে অন্য এক ভক্ত লিখেছেন, ‘এত সাহস কার হলো? আমরা আছি তোমার সাথে।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত।

তবে প্রায়শই তার করা বিভিন্ন মন্তব্য বিনোদন পাড়ায় বিতর্কের জন্ম দেয়। এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই এখন চলছে জল্পনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট