1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাঁচবিবিতে ভারতীয় সীমান্তে পুনরায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবির বাধা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

পাঁচবিবিতে ভারতীয় সীমান্তে পুনরায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবির বাধা

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার সময় বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সময় এ ঘটনা ঘটে ।
এই বেড়া নির্মানে চেষ্টা বিজিবির বাধার মুখে বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। এ নিয়ে উক্ত সীমান্তবর্তী মানুষের মাঝে আতংক বিরাজ করছে ।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয় । একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি।
স্থানীয়রা জানান কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দেন ।
বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। আগামীকাল সোববার দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট