1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরের নালিতাবাড়ীতে টহলরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃ/ত্যু - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে টহলরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃ/ত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ওই বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইমাম হোসেনের পুত্র।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে ডিউটি করতে যান ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার বিওপির সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম। টহল চলাকালে তারা নাকুগাঁও স্থলবন্দর এলাকার ৫০০ মিটার পশ্চিম দিকে পৌঁছলে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হুমায়ুন আহমেদ নুর বেলা বারোটার দিকে তাকে ইসিজি পরীক্ষা করানোর পর মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিজিবি, চিকিৎসক ও সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, নিহত বিজিবি সদস্য মোহাম্মদ আতিকুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তার মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছেন। সেখানে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট