1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অসুস্থ হওয়ায় কনকনে শীতে বাচ্চা ফেলে গেল মা-বাবা - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

অসুস্থ হওয়ায় কনকনে শীতে বাচ্চা ফেলে গেল মা-বাবা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

কনকনে শীতে সড়কের পাশে ছোট ভাইকে নিয়ে দাঁড়িয়েছিল শিশু আয়েশা।তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল সিএনজিচালিত অটোরিকশা চালক মহিম উদ্দিন।
রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়ে শিশুরটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর। মেয়েশিশুটি জানায়, তার নাম আয়েশা ও তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার।
গত রবিবার ২৮ ডিসেম্বর রাতে তাদের উদ্ধার করে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় মহিম উদ্দিনের বাড়িতে রাখা হয়।ছোট্ট আয়েশা জানায়,তার ছোট ভাই মোরশেদ অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী।মা-বাবার পারিবারিক ঝগড়ার সময় বাবাকে গরম পানি মারতে গিয়ে ছোট্ট ছেলের গাঁয়ে গরম পানি পড়ে। তাদের মা–বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে রেখে চলে গেছেন।

মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও সড়কের পাশে কাঁপতে কাঁপতে বসে থাকা দুই শিশুকে দেখে তিনি কাছে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে পরিস্থিতি জানতে পেরে তাদের বাড়িতে নিয়ে আসেন।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধীও। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তাঁর ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা তাদের ফেলে রেখে গেছেন।

এ বিষয়ে আজ বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে। ধারণা করা হচ্ছে অসুস্থ ও প্রতিবন্ধী হওয়ায় মা-বাবা শিশুদের ফেলে চলে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট