1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে সমবেদনা জানাতে আসছেন কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার বিএনপির অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।

দলের স্থায়ী কমিটির জরুরি সভার পর জানানো হয়, দলীয়ভাবে আগামী ৭ দিন শোক পালনের পাশাপাশি দলের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া বিদেশি মিশন, দূতাবাস ও অফিসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের সুবিধার্থে গুলশানের চেয়ারপারসন কার্যালয় ও পল্টনের দলীয় প্রধান কার্যালয়ে আজ থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত শোকবই খোলা থাকবে।

মঙ্গলবার বিকেল থেকে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শোকবইতে স্বাক্ষর শুরু হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

এছাড়াও আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে এই শোক বই খোলা থাকবে।

অপরদিকে সর্বস্তরের মানুষ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমবেদনা জানাবেন বলে উল্লেখ করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট