1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতের সকালেও খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড় - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শীতের সকালেও খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড়

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াশা আর হিমশীতল শীতের মধ্যেও বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ফজরের নামাজের পর থেকেই মানুষ কবর জিয়ারতে ছুটে আসছে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুর উপস্থিতিও চোখে পড়ছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। গত কয়েকদিন ধরে এখানেই শায়িত রয়েছেন মরহুমা খালেদা জিয়া। শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে মানুষ তার কবর জিয়ারত করছেন, সূরা পাঠ ও দোয়া দুরুদের মাধ্যমে মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন। দেশ ও জাতির জন্য তার অবদান স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়
জিয়ারতকারীদের মধ্যে ছিলেন বেসরকারি চাকরিজীবী নাজমুল। তিনি পাঁচ বছরের কন্যা ওয়ানিয়া ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কবর জিয়ারতে আসেন। দোয়া শেষে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি আলেম-ওলামাদের ভালোবাসতেন এবং তাদের সম্মানে বিভিন্ন উদ্যোগ নিতেন। এসব কারণেই পরিবারের সবাইকে নিয়ে তার জন্য দোয়া করতে এসেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট