1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পুণ্যবানদের চোখে শীতকাল - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

পুণ্যবানদের চোখে শীতকাল

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান নগরী

ইসলামের পুণ্যবান পূর্বসূরিরা হলেন সালাফ। সালাফরা শীতকে ভালোবাসতেন। কারণ তারা জানতেন এটা অলসতার মৌসুম নয়; এটা আল্লাহর আরো কাছে যাওয়ার সময়।

উমর (রা.) বলতেন, ‘শীতকাল ইবাদতকারীদের জন্য এক বড় গনিমত।’

ইবনু মাসউদ (রা.) যখন শীত আসত, তখন বলতেন, ‘শীতকে স্বাগত! এই মৌসুমে বরকত নেমে আসে, রাত দীর্ঘ হয় ইবাদতের জন্য আর দিন সংক্ষিপ্ত হয় রোজার জন্য।’

ইয়াহইয়া ইবনু মু’আজ (রহ.) বলতেন, ‘রাত দীর্ঘ; ঘুম দিয়ে একে ছোট করে দিও না। ইসলাম পবিত্র; গুনাহ দিয়ে একে কলুষিত কোরো না।’

উবাইদ ইবনু উমায়ের (রহ.) শীত এলে বলতেন, ‘হে কোরআনের অনুসারীরা! তোমাদের রাত দীর্ঘ হয়েছে, তাই দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমাদের দিন ছোট হয়েছে, তাই রোজা রাখো।’

ইমাম ইবনু রজব (রহ.) বলেছিলেন, ‘শীত হলো মুমিনের বসন্ত। যেমন বসন্তে গাছ নতুন করে সবুজ হয়, তেমনি শীতে মুমিনের ঈমান সতেজ হয়ে ওঠে। এ সময়ে রোজা রাখো, নিজেকে সংযত করো। রাতে দাঁড়াও, হৃদয় খুলে দাও। কোরআনের আয়াতে আয়াতে নিজের ক্লান্ত আত্মাকে বিশ্রাম দাও।’

[ইবনু রজব হাম্বলী (রহ.), লাতায়িফুল মাআরিফ, পৃ. ৩২৬-৩২৮ থেকে চয়নকৃত ও সংক্ষেপিত]

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট