1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস রুটিন উন্মোচন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস রুটিন উন্মোচন

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি, সকল পর্যায়ের জন্য রুটিন উন্মোচনের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাস রুটিন ২০২৬-এর মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণি পর্যায়ের ইনচার্জ এবং প্রশাসনিক কাঠামোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ অনুষ্ঠানে প্রিন্সিপাল স্যারের বিশেষ প্রতিনিধি দিবা ও প্রভাতী শাখার মনিটরিং চিফ জনাব মোঃ বদরুল আলম স্যার বিশেষ বক্তব্য রাখেন।

এছাড়া গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষকবৃন্দ ।

এ আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবা ও প্রভাতি শাখার ২০২৬ শিক্ষাবর্ষের সার্বিক পরিকল্পনা, শৃঙ্খলা ও সমন্বয়ের একটি সুস্পষ্ট রূপরেখা শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্টদের সামনে তুলে ধরা হয়।
নতুন রুটিন ও দায়িত্ব বণ্টনের এই আয়োজন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—এই প্রত্যাশা নিয়েই শুরু হলো ২০২৬ শিক্ষাবর্ষের পথচলা। শিক্ষা, শৃঙ্খলা ও পরিকল্পিত ব্যবস্থাপনার সমন্বয়ে প্রতিষ্ঠানটি যে ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে, আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল প্রমাণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট