1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দীঘিনালায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

দীঘিনালায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার, ঢাকা

পার্বত্যাঞ্চলে বনসম্পদ পাচার ঠেকাতে দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গোদা কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি যানবাহন থেকে ১৩৫ পিস কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ১৭৪ ঘনফুট এবং আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

সেনা সূত্র জানায়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে খাগড়াছড়িতে আনা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে সন্দেহজনক দুটি ‘চাঁদের গাড়ি’ থামিয়ে তল্লাশি চালালে কাঠগুলো জব্দ করা হয়।

অভিযানটি পরিচালিত হয় বেতছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভীর সার্বিক তত্ত্বাবধানে এবং বেতছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িত পাচারচক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. জাফর উল্লাহর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ক্যাপ্টেন মোঃ হাসনাইন আলভী বলেন, পার্বত্যাঞ্চলের বনসম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনী সবসময় সতর্ক রয়েছে। অবৈধ কাঠ সংগ্রহ ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো সংঘবদ্ধ চক্র আইন ভঙ্গ করে বনসম্পদ লুটপাটের সুযোগ পাবে না।

সংশ্লিষ্টদের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সক্রিয় কিছু চক্র বনসম্পদ পাচারে জড়িত। সেনাবাহিনীর এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট