1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ রিপন হাওলাদার (৫৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি টিম পূর্ব নড়িয়া এলাকার রিপন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের মধ্য থেকে আনুমানিক ৭ হাজার টাকা মূল্যের ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন হাওলাদারের বিরুদ্ধে নড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে তার সহযোগী সুমন খান (৩১)কেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট