1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমিদস্যুদের শিকার এক সাধারণ পরিবার - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমিদস্যুদের শিকার এক সাধারণ পরিবার

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে ভূমিদস্যুদের শিকার হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি।

মোঃ গোলাম আজম সাংবাদিকদের জানান, তার উতরাধিকার সূত্রে পাওয়া নওধার গ্রামে পিতার সম্পত্তির উপর হানাদিয়েছে ভূমিদস্যুরা। তিনি আরও বলেন আমার জমি আমার দলিল অথচ আমাকেই আমার জমিতে প্রবেশ করতে দিচ্ছে না ভূমিদস্যুরা। এই জমির এস এ রেকর্ড অনুযায়ী মালিক আমার দাদা,আমার দাদার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আমার বাবা পায় এবং আমার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এই রেকর্ডীয় জমির মালিক আমি। আমাকে সহজ সরল পেয়ে এবং গায়ের জুড়ে আমার জমি দকল করে রেখেছে।
এমনকি যদি আমি জমিতে প্রবেশ করি তাহলে প্রান হানির হুমকির বার্তা দিয়েছে।

এবিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিোস্ট্রেট আদালতে ০৫ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী ভূমিদস্যুরা হলেনঃ- ১/আনিসুর রহমান আকন্দ (৫০), ২/রফিক আকন্দ (৫৫), ৩/শফিক আকন্দ (৬০), ৪/আজু আকন্দ (৫২), ৫/আফজাল আকন্দ (৪৫), সর্ব পিতাঃ মৃতঃ আতাউর রহমান আকন্দ, সর্ব সাংঃ নওধার, ইউনিয়নঃ পাইকুরাটি,থানাঃ ধর্মপাশা,জেলাঃ সুনামগঞ্জ।

বাদি মোঃ গোলাম আজম বলেন আসামি গণ উগ্র, দাঙ্গাবাজ, পরধনলোভী খুনি প্রকৃতির তারা আওয়ামী লীগের ধূসর গত ১৭ বছর তারা এই গ্রামের সাধারণ মানুষের উপর অন্যায় অবিচার করে আসছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাজে একটা-ই দাবি এই ধরনের ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি এবং তারি সাথে সাথে এদেশের সাধারণ মানুষ যেন আর কোন ভূমিদস্যুতার শিকার না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট