1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জুমার পর অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়ার জন্য দোয়া - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জুমার পর অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়ার জন্য দোয়া

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ
স্টাফ রিপোর্টার

জুমার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দোয়া ও মোনাজাত করেন। এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ৯টি ফ্লাইট
দোয়া অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন। অনেকের চোখে অশ্রু, কণ্ঠে ছিল ‘আমিন, আমিন’ ধ্বনি। জুমার পর থেকেই কবর জিয়ারত ও দোয়ার কার্যক্রম শুরু হয়। উপস্থিতরা পর্যায়ক্রমে কবর জিয়ারত করে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করেন।

দোয়া শেষে তুরাগ থেকে আসা মো. সজিব চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া যে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা অনুপ্রেরণাদায়ক। তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় তিনি অংশ নিয়েছিলেন এবং প্রথম শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর কবর জিয়ারত করে তার মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট