1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নোয়াখালী-৫ থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ। - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

নোয়াখালী-৫ থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ।

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ।

দলীয় শীর্ষ নেতৃত্বের আহ্বান এবং সাংগঠনিক ঐক্য অটুট রাখার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ জানান, রোববার তিনি ঢাকার গুলশানে বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ওই সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয় বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে এবং বৃহত্তর দলীয় স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেন,
“দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় দল ও নেতৃত্বের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছি। সেই নীতির ধারাবাহিকতা বজায় রেখেই আমি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করছি।”

উল্লেখ্য, দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার জেরে এর আগে তিনি নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আসনটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট