1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সাত বিষয়ে ৬০ নম্বরে নম্বরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, ভাইভা-সনদে যত নম্বর। - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাত বিষয়ে ৬০ নম্বরে নম্বরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, ভাইভা-সনদে যত নম্বর।

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মো: জাকির হোসে।
বিশেষ প্রতিনিধি।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান নিয়োগবিধিতে মোট ১০০নম্বরের মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৬০% এমসিকিউ অথবা লিখিত বাকি চল্লিশ শতাংশ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ভাইভার ওপর।এই ৪০নম্বরের মধ্যে ভাইভায় ২০ নম্বর এবং সনদের জন্য ২০ নম্বর রাখার সুপারিশ করা হয়েছে।

বেসরকারি স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা ৬০ নম্বরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ছয়টি বিষয়ের উপরে এ পরীক্ষা আয়োজনের সুপারিশ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠেয় সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

জানা গেছে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক -২ মোঃ মিজানুর রহমান, তিন অধিদপ্তরের মহাপরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ছাড়াও মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত থাকবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিধিতে মোট ১০০নম্বরের মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৬০%এমসিকিউ অথবা লিখিত বাকি ৪০%নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার সনদ ও ভাইবার মাধ্যমে মূল্যায়ন।সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন এর মাধ্যমে যোগ্য ও মেধাবী শিক্ষকরা নিয়োগ পাবেন। এছাড়া নিয়োগ বাণিজ্যের যে অভিযোগ আছে তা অনেকাংশে দূর হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট