1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে।আজ সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল। এ সময় তিনি বলেন, শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক,আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিয়ে দেশের জন্য, সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়।এদেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন,সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সভাপতি আব্দুল মুকিত,জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল,ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন,আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট