1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের পরবর্তী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার সকালে দিনাজপুরে সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মতো বাঁধাধরা নির্বাচনের মতো নয়। আমাদের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা পাঁচ বছরের জন্য নয়।

তিনি বলেন, এই নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে ক্ষমতার ভারসাম্য হোক, মানুষ যদি বিচার পায়, আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে ‘হ্যা’ ভোট দেবেন। কিন্তু আপনি যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারবে না।

উপদেষ্টা বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে। প্রায় ৩০ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা তাদের সংস্কার বাস্তবায়ন করব। আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।

তিনি বলেন, এই যে জুলাই অভ্যুত্থান হয়েছিল; মানুষ ভোট দিতে পারেনি এর জন্য, কিংবা ভোটের হিসাব হয়নি ঠিকমতো, তারা যাদের নির্বাচিত করতে চেয়েছিলেন, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি।

উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চাইবেন, তিনি যে দলেরই হোন না কেন, যে ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোন না কেন, যে গোত্রের হোন না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট