1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আল্লাহর নিয়ামত - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায়

আল্লাহর নিয়ামত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মাওলানা আবদুর রশিদ

এ পৃথিবীর যা কিছু সৃষ্টি, তা মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু তিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। আল্লাহ বলেন, ‘তিনিই সেই মহান সত্তা, যিনি এ পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন’ (সুরা বাকারা, আয়াত ২৯)। মুমিনগণই সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে থাকে।

আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বেষ্টন করে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত। কিন্তু দুঃখের বিষয় আমরা কম লোকই সেই নিয়ামতগুলো উপলব্ধি করে তাঁর শুকরিয়া আদায় করি। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারব আমরা আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে ডুবে আছি। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা।

আজ আমি, আপনি সুস্থ জীবনযাপন করছি। চারদিক ঘুরে বেড়াচ্ছি। কাজকর্ম করছি। অথচ আমার-আপনার বয়সি কত লোকজন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে।
বিনা চিকিৎসা এবং অর্থের অভাবে মৃত্যুবরণ করছে।
যাদের পিতা-মাতা ঘরে জীবিত আছেন তাও অনেক বড় নিয়ামত। তাদের সেবা করার মতো বড় সওয়াবের কাজ আর কিছুই হতে পারে না। খেয়াল রাখতে হবে, আপনার-আমার মতো কত লোক এ দুনিয়ার বুকে সেজদা দিতে অক্ষম অথচ আপনি-আমি নামাজ আদায় করতে পারছি। মসজিদে গিয়ে জামাতে শরিক হতে পারছি।

এটা যে কত বড় নিয়ামত তা কি আমরা কখনো ভেবে দেখেছি? এই যে আমরা তিন বেলা ভালো খাবার খেতে পারছি এটাও অনেক বড় নিয়ামত অথচ কতজন এক মুঠো খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। কেউবা রোগেশোকে বিছানায় কাতরাচ্ছে। আমি-আপনি কত সুন্দর করে কথা বলতে পারছি, এ পৃথিবীর রূপ, রস, গন্ধ উপভোগ করছি অথচ অনেকে অন্ধ, বোবা হয়ে এ পৃথিবীতে বেঁচে আছেন। একটু কি আমরা চিন্তা করে দেখব না? মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব না?
আল্লাহ আরও বলেন, ‘তোমাদের শাস্তি দিয়ে আল্লাহতায়ালা কি করবেন? যদি তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করো এবং তাঁর ওপর ইমান আন’ (সুরা নিসা, আয়াত ১৪৭)। ‘অতএব তোমরা অনুগ্রহের জন্য আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় কর এবং কখনো আমার অকৃতজ্ঞ হইও না’ (সুরা বাকারা, আয়াত ১৫২)।

আমাদের মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। আমাদের কখনো কঠিন শাস্তি দেবেন না। আল্লাহ বলেন, ‘আমি লোকমানকে জ্ঞানদান করেছি এবং তাকে বলেছি তুমি আল্লাহতায়ালার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কেননা যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, সে তা করে নিজের ভালোর জন্যই আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয়, সে যেন জেনে রাখে আল্লাহতায়ালা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন, তিনি সব প্রশংসার অধিকারী’ (সুরা লোকমান, আয়াত ১২)।

লেখক : ইসলামিক গবেষক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট