1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল। - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার মহিলা দলের এর আয়োজনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির, সদ্য সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৩, ৪, ৮,৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা মহিলা দলের দলের সভাপতি কুহেলী দেওয়ান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট