1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই: রাশেদ খান - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই: রাশেদ খান

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

‘ফ্যাসিবাদবিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, সেই আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার স্বপ্নপূরণে কাজ করতে চাই’ বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

রোববার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ জেলা থেকে জুলাই আন্দোলনের শুরুতে প্রথমে আমি আটক হয়েছিলাম। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। সেই গণআন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয়, দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন আহ্বান করছি। আমি তারেক রহমানের নির্দেশ মেনে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবশেষে রাশেদ বলেন, আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে ৫ সহসাধিক নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট