1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কাজী নূরনবী
নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের জিলা স্কুল হল রুমে নওগাঁ জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসাদ্দুর রহমান রকেটের সভাপতিত্বে এসময় নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল,নওগাঁ জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সহ নওগাঁ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ ও জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট