1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে “মাত্রা”র উদ্যোগ সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ারও জন্য খাদ্য সমাগ্রী বিতরণ। - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে “মাত্রা”র উদ্যোগ সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ারও জন্য খাদ্য সমাগ্রী বিতরণ।

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
“মাত্রা,নারীর স্বস্তির যাত্রা” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ার,অনাথ আশ্রম ও এতিমখানার জন্য খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১২ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি শহরের খাগড়াপুরস্থ রমনী পাড়া এলাকায় ”মাত্রা”র প্রতিষ্ঠাতা ও গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন এর ব্যক্তিগত প্রচেষ্টায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, রসুলপুর মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য ৫২ সেট স্কুল ড্রেস ,শিক্ষা উপকরন হিসেবে কোরান শরীফ, কাগজ, কলম,জ্যামেতি বক্স,হুইল চেয়ার ও এতিম শিশুদের ৩ মাসের খাদ্য সামগ্রী জন্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাত্রা’র প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জীতেন বড়–য়া,নারী উদ্যেক্তা চামেলী ত্রিপুরা,বিনা ত্রিপুরা ও সমাজ কর্মী দিপায়ন রোয়াজা।

এ সময় “মাত্রা”র পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন, বলেন পাহাড়ের পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না, তৈরি করতে পারছে না নিজেদের, তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিনসহ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীতের মাঝে শিক্ষা সামগ্রী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট