1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আবারো স্থগিত হলো শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

আবারো স্থগিত হলো শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের আপিল শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।

আপিল শুনানিতে ফাহিম চৌধুরী বলেন, গত ২৬ ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেন। পরে তিনি একটি ফিরতি মেইল পান। যেখানে বলা হয়েছে, উই হ্যাব প্রসেসড।

কিন্তু ইসি এটি মানতে নারাজ। ইসি জানিয়েছে, নাগরিকত্ব বাতিল হয়েছে এমন একটি সার্টিফিকেট লাগবে। এরজন্য ফাহিম চৌধুরীকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলো।

নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে বলেছে। অন্যথায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট