1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের উদ্যোগে ভেলুয়া বাজারে এ জনসচেতনা-মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বাদল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং গণভোটের গুরুত্ব অনুধাবন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট