1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
একই বাড়ি থেকে জনপ্রিয় নেতা-নেত্রী ছিলেন এমন ইতিহাসে দেখা যায় না’ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

একই বাড়ি থেকে জনপ্রিয় নেতা-নেত্রী ছিলেন এমন ইতিহাসে দেখা যায় না’

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত ১০০ বছরে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার মতো কেউ সংগ্রাম করেননি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার শোকসভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, গত ১০০ বছরে পাঁচজন এমন নেতা এসেছেন‌, যারা জনপ্রিয়তার শীর্ষ উঠেছিলেন। তারা হলেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ভাসানী কখনো ক্ষমতায় আসেননি। এদের মধ্যে ফজলুল হক ও শেখ মুজিবের রাজনৈতিক জীবনে উত্থান-পতন আছে। কিন্তু আশ্চর্যের বিষয় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া একমাত্র নেতা-নেত্রী, যারা সারাজীবন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।

তিনি বলেন, একই বাড়ি থেকে স্বামী ও স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় নেতা-নেত্রী ছিলেন এমনটা ইতিহাসে দেখা যায় না। তারা রাজনীতিতে যেমন জনপ্রিয় ছিলেন এবং সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। জিয়াউর রহমানের সততা ছিল, সাহসিকতা, দেশপ্রেম অতুলনীয়। ১৯৭১ সালে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ ঘোষণা করেন তিনি। সে দিন তিনি স্বাধীনতার ডাক না দিলে দেশের ইতিহাস অন্যরকম হতে পারত।

মাহমুদুর রহমান বলেন, শহীদ জিয়ার জানাজাও ছিল ঐতিহাসিক। একই দৃশ্য খালেদা জিয়ার জানাজায়ও আমরা দেখলাম। জিয়াউর রহমান তো দেশের রাষ্ট্রপতি ছিলেন। বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ছিলেন। এ জন্য তার জানাজায় মানুষ স্বতস্ফূর্ত কান্না করেছে। স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেটি হলো সংগ্রামী জীবন। গণতন্ত্রের জন্য ১০০ বছরে বেগম জিয়ার মতো সংগ্রাম কেউ করেননি। বেগম খালেদা জিয়া বলতেন- ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা যেন সেই স্বাধীনতার পতাকা সারা জীবন ধরে রাখি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট