1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আপিলে বৈধ হলো সালেহীর মনোনয়ন, কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচনি লড়াইয়ে ফিরলেন - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

আপিলে বৈধ হলো সালেহীর মনোনয়ন, কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচনি লড়াইয়ে ফিরলেন

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ইসির রায়ে স্বস্তি, উলিপুরের নির্বাচনী সমীকরণে নতুন মোড়

নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানির পরে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
আপিলের রায় প্রসঙ্গে ব্যারিস্টার সালেহী বলেন, “মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে আমার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। এজন্য নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট