1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ডিবির ধাওয়ায় লালমনিরহাট থেকে গঙ্গাচড়া পর্যন্ত পালিয়েও রক্ষা পেল না মাদকবাহী কাভার্ড ভ্যানমোঃ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ডিবির ধাওয়ায় লালমনিরহাট থেকে গঙ্গাচড়া পর্যন্ত পালিয়েও রক্ষা পেল না মাদকবাহী কাভার্ড ভ্যানমোঃ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মো:আলম, লালবাজার জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), লালমনিরহাটের একটি টিম চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উক্ত এলাকায় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি লালমনিরহাটের সদস্যরা গাড়িটিকে ধাওয়া করলে সেটি লালমনিরহাট জেলা অতিক্রম করে রংপুর জেলার গঙ্গাচড়া থানার এলাকায় প্রবেশ করে।
পরবর্তীতে গঙ্গাচড়া থানাধীন ৫ নম্বর লক্ষিটারী ইউনিয়নের গঙ্গাচড়া থানার সামনে রাস্তায় ডিবি সদস্যরা ব্রেঞ্চ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
ঘটনার একপর্যায়ে চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানটির ভেতর থেকে ইস্কাপ সিরাপ ১৭৯ বোতল, ফেন্সিডিল ৫৪০ বোতল এবং ফেয়ারডিল ১৬৬ বোতলসহ সর্বমোট ৮৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট