1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান - সংবাদ এইসময়
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্য যু/দ্ধ: জ্বালানি তেল-গ্যাসের দুর্দশার মুখে বাংলাদেশ যেভাবে কয়েক মাস হরমুজ প্রণালি অচল রাখতে পারে ইরান উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন মডেল অনন্য অপ্সরা চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দুই দশকের পথচলা: ফ্যাশন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প মারিয়া কিসপট্টার দুবাই মার্কিন কনস্যুলেটে ইরানের ড্রোন হাম/লা উলিপুরের তবকপুর ও বুড়াবুড়িতে অবৈধ ইটভাটায় অভিযান দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা গুঁড়িয়ে দেওয়া নকলায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের এমপি ফাহিম চৌধুরীকে ফুলের শুভেচ্ছা মাইলস্টোনের সেই নারী শিক্ষক পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার স্যাটেলাইটের আগুনে বদলে যাচ্ছে আকাশ, চিন্তায় বিজ্ঞানীরা

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান
যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে এই আয়োজন করে যশোর জেলা বিএনপি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় রাজনীতি। রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য। আমরা অতীতে দেখেছি মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, দোষারোপ করছে। বহু বছর ধরে রাজনীতির এই ধারাবাহিকতা চলে আসছে। তবে, একটি পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে।

তিনি বলেন, ‘আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সব সময় করে আসছে। তবে, শুধু একটি রাজনৈতিক দল হিসেবে এই বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন। সেজন্য আমরা বলেছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সেবাগুলো নিশ্চিত করব।’

১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘কৃষকদের জন্য আমরা কৃষিকার্ডের কথা বলেছি। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলেছি।’

ভারি বর্ষণ কিংবা সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশের অনেক অঞ্চল প্লাবিত হয়। এজন্য শহীদ জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প ফের চালু করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সব সময়ই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেছেন। আমিও সেই ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প শুরু করা হবে। বেগম জিয়া নারীদের শিক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, তার সুফল এরই মধ্যে বাংলাদেশের নারী সমাজ পেয়েছে। সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন বিএনপি নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট