1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নলছিটির রানাপাশা ইউনিয়নের বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

নলছিটির রানাপাশা ইউনিয়নের বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মাহবুব হাসান জেলা প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা নলছিটির রানাপাশা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২২ জানুয়ারী ( বৃহস্পতিবার ) বাদ আছর ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ঝালকাঠি -২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম মান্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো: সবুর মোল্লা, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার আলী জুলহাস সিকদার।

আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপি ও নলছিটি উপজেলা বিএনপি সহ রানাপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা এবং তার রুহের মাগফেরাত কামনা করেন পাশাপাশি ঝালকাঠি- ২ আসনের ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র জন্য ভোট প্রার্থনা করেন বক্তারা।

আলোচনা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট