1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের পথসভা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের পথসভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের পথসভা
খাগড়াছড়ি শহরের সরকারি কলেজ মাঠ থেকে এ পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনির প্রথম পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের সরকারি কলেজ মাঠ থেকে এ পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভুঁইয়া বলেন, খাগড়াছড়ি জেলার উন্নয়নের কাজ করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। পথসভায় ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

পথসভায় জেলার নয় উপজেলার মারমা সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট