1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাজারে বেড়েছে মুরগির দাম, ঊর্ধ্বমুখী চালের বাজারেও - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বাজারে বেড়েছে মুরগির দাম, ঊর্ধ্বমুখী চালের বাজারেও

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
সাভার ঢাকা

সাভার বাজারসহ আশপাশের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিয়ে মৌসুমসহ সামাজিক অনুষ্ঠানের প্রভাব পড়েছে মুরগির বাজারে। এমন যুক্তি তুলে ধরে সাভার বাজারের মুরগি বিক্রেতারা বলছেন, সপ্তাহ ব্যবধানে ১৬০ টাকার ব্রয়লার ১৮০ আর ২৬০ টাকার সোনালি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়।

আগুন লেগেছে চালের বাজারেও। কেজিতে ৩-৪ টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া ৭৬ টাকার মিনিকেট ৮০ আর ৮০ টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮৪ টাকায়।

তবে এর কারণ জানেন না খুচরা বিক্রেতারা। তারা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব খুচরাতেও পড়েছে।

এদিকে, রমজানকে কেন্দ্র করে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। ছোলার ডালের দর কমলেও আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের।

স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। লেবুর হালি ৮০ টাকা আর শসার কেজি ঠেকেছে ১০০ টাকায়। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর ৬০-৭০ টাকায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট