1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধর্মের অপব্যবহার রুখতে ভোটারদের সচেতন থাকার আহ্বান আমিনুল হকের - সংবাদ এইসময়
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ধর্মের অপব্যবহার রুখতে ভোটারদের সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ধর্মের অপব্যবহার, তথ্য জালিয়াতি ও ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।

শুক্রবার সকালে মিরপুরের বারো নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা হয়। এ সময় এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা মূলত ধর্মের নামে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মানুষকে প্রতারণা করছে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি কিংবা কোনো নির্বাচনী প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির অবস্থান তুলে ধরে আমিনুল হক বলেন, বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। দলটি কখনোই ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে না। বিএনপির লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল ব্যাংকিংয়ের তথ্য সংগ্রহ করছে।

এটি জালিয়াতি কিংবা জাল ভোটের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই এমন স্পর্শকাতর তথ্য কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়।

বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে আমিনুল হক আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি মদদে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাবে।

পল্লবী স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট