1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পটুয়াখালী-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত। - সংবাদ এইসময়
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করতে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী জিমনেশিয়াম, ব্যায়ামাগারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, পটুয়াখালী-১ আসন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস, সমন্বয়ক, যুবদল নির্বাচনী প্রচারণা টিম, পটুয়াখালী-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ মজিদ (মানিক) ও সাইফ খান মিজান, সমন্বয়ক, যুবদল নির্বাচনী প্রচারণা টিম, পটুয়াখালী-১।

কর্মশালায় সভাপতিত্ব করেন যুবদল নির্বাচনী প্রচারণা টিম পটুয়াখালী-১-এর সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মো. রিয়াজ, সমন্বয়ক, যুবদল নির্বাচনী প্রচারণা টিম, পটুয়াখালী-১। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করতে হবে। বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মশালায় যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট