1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নাই নির্বাচিত হলে, পরিবর্তন করবো : রুমিন ফারহানা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নাই নির্বাচিত হলে, পরিবর্তন করবো : রুমিন ফারহানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পাঁচ গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সরকারি হাসপাতালের বেহাল দশার চিত্র তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, হাঁস প্রতীকের ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত এ সভায় তিনি বলেন, “ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নাই আমি নির্বাচিত হলে আমার চিকিৎসা এখানেই হবে। তারপর আমি দেখবো কেন ওষুধ থাকে না, কেন ডাক্তার আসে না, আর কেন মেশিন নষ্ট থাকে।”

স্বাস্থ্যসেবার দুরবস্থার সমালোচনা করে রুমিন ফারহানা আরও বলেন, “সরকারি হাসপাতালে গেলে বলা হয় ডাক্তার নেই, মেশিন নেই। অথচ এই হাসপাতালগুলো চলে জনগণের ট্যাক্সের টাকায়। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, সরকার যেই থাকুক না কেন, আমি আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাধ্য করবো।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট