1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর বর্ষবরণ উপলক্ষে রুবিনা আলমগীরের লেখা বই "অপূর্ণতা" এর মোরক উন্মোচন। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর বর্ষবরণ উপলক্ষে রুবিনা আলমগীরের লেখা বই “অপূর্ণতা” এর মোরক উন্মোচন।

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
বিনোদন প্রতিবেদক।

অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিএনপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। সভাপতিত্ব করেন অভিনেত্রী রুবিনা আলমগীর, সভাপতি, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ
রুবিনা আলমগীরের লেখা বই “অপূর্ণতা” এর মোরক উন্মোচন।

রুবিনা আলমগীর বলেন, আজকের এই অনুষ্ঠান আমার একার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমার শিক্ষক, সহকর্মী, পরিবার এবং সেই সব মানুষ, যারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আমি বিশ্বাস করি, শিল্পচর্চার মাধ্যমে সমাজের সৌন্দর্য ও মূল্যবোধ তুলে ধরা সম্ভব। ভবিষ্যতেও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরও দূরে, আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করে যাবো।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি আলোচনা, সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথি ও দর্শকদের জন্য হয়ে ওঠে একটি স্মরণীয় আয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট