1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
৬০ জন জেলে পেলেন বকনা বাছুর! - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

৬০ জন জেলে পেলেন বকনা বাছুর!

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বরগুনার আমতলীতে ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দুইটায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। 

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাসেল, প্রানী সম্প্রসারন কর্মকর্তা মো: রোকনুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি সাহা, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাঠ সহায়ক মো: আরিফুর রহমান ও 
ইসরাত হোসেন হিমেল।

উল্লখ্য ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এর লক্ষ্যে আমতলী উপজেলার ৬০ জেলেকে বাচাই করে তাদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। #

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট