1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লক্ষ্মীপুরে নি*খোঁজের ৬ দিন পর একজনের মরদেহ উ*দ্ধার। - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নি*খোঁজের ৬ দিন পর একজনের মরদেহ উ*দ্ধার।

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মো জাকির হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।

লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকেলে সদর উপজেলার চন্দ্র প্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ি এলাকার প্রবাসী কিরণের বাড়ির টাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত রাব্বি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।

শনিবার বিকেলে স্থানীয়রা চন্দ্র পবাহ বাগ গ্রামের শেখের বাড়ির একটি টাংকির উপর রাব্বির মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট