1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
চট্টগ্রামে তারেক রহমান - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সুজন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারের জন্য চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি চট্টগ্রাম পৌঁছান।

রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তিনি প্রথম জনসভায় অংশ নেবেন।

জনসভাকে ঘিরে শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ, স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎসংযোগ। মাঠের ভেতরে চেয়ার বসানো, ব্যারিকেড স্থাপন এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা।

জনসভার স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি বিবেচনায় অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সফরের পর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই সফর তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট