1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বড় পর্দায় প্রথমবার একসঙ্গে নিশো–মেহজাবীন - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে নিশো–মেহজাবীন

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ ঢাকা।

সিনেমায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

ঢালিউডে আসছে বড় চমক। সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে এবার একসঙ্গে দেখা যেতে পারে বড় পর্দায়। মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছে, নাটকের এই জনপ্রিয় জুটিকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। যদিও এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব শিগগিরই গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এদিকে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। এই সিনেমার মাধ্যমে বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি।

অন্যদিকে মেহজাবীন চৌধুরীকে নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। সিরিজটিতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করবেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। সিরিজটির প্রাথমিক নাম ‘ক্যাকটাস’।

শোনা যাচ্ছে, এর নাম পরিবর্তন হতে পারে। ড্রামেডি, থ্রিলার ও অ্যাকশন ঘরানার এই সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইতিমধ্যে সিরিজের শুটিং শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের আগেই ৮০ শতাংশ দৃশ্যধারণ শেষ করা হবে, বাকি অংশের শুটিং হবে নির্বাচনের পর। চলতি বছরই সিরিজটি মুক্তির কথা রয়েছে। এই সিরিজে আরো অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম ও জাহিদুল অপু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট