1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করব - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করব

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো

স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করব
বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল। সব আইন পরিবর্তন করা যাবে না, কিন্তু সহজীকরণ করা যাবে। বাংলাদেশের তরুণেরা অনেকেই বিদেশে পড়ালেখা করতে যেতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারে না। এজন্য স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা আছে বিএনপির।

রোববার সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর সামনে এভাবেই নিজের পরিকল্পনা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমানকে প্রশ্ন করেন অংশ গ্রহণকারীরা।

আগের সরকারের আমলে কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। আগামীর সরকার এই বিষয়টি গুরুত্ব দেবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে বিএনপির।

চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা জানতে চান এক শিক্ষার্থী। জবাবে তারেক রহমান জানান, এই বিষয়টিকে দুই ভাবে দেখে বিএনপি। একটা প্রফেশনাল ক্রিমিনাল আরেকটি সিজেনাল ক্রিমিনাল। সরকার যখন প্রশাসনকে ম্যাসেজ দেবে সন্ত্রাস ও দুর্নীতি কোনোটায় সরকার সহ্য করবে না। সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ ক্রাইম ও করাপশন কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।

এক কথায় বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট