1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নৃত্য থেকে শিল্পকর্ম, বহুমাত্রিক প্রতিভার নাম সাইবা ইসলাম - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নৃত্য থেকে শিল্পকর্ম, বহুমাত্রিক প্রতিভার নাম সাইবা ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক

নৃত্য, ড্রইং ও ক্লে–আর্টে ছোটবেলা থেকেই নিজস্ব মেধার স্বাক্ষর রেখে চলেছে সাইবা ইসলাম। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চাই তার দৈনন্দিন সঙ্গী। সময়ের সঙ্গে সেই শখই এখন নিয়মিত পারফরম্যান্সে রূপ নিয়েছে।
গত বছর থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন আয়োজনে পাঁচটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে সাইবা। প্রতিটি মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি, ছন্দময় নৃত্য ও মিষ্টি হাসি দর্শকদের আলাদা করে নজর কাড়ে।
সম্প্রতি ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ফারজানা সাইনিং আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ‘আলোক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পত্রিকার পাতার সঞ্চালক হাসিনা আনসারীসহ দেশের অনেক লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। ওই আয়োজনে সাইবা ইসলামের নৃত্য পরিবেশনা দর্শকদের করতালিতে মুখর করে তোলে। তার নাচে ছন্দ, প্রাণ ও শৈল্পিক প্রকাশের মেলবন্ধন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এ অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে তাকে সম্মাননা পদক প্রদান করা হয়।
চলতি বছরের ২৩ জানুয়ারি বাহারী আহার আয়োজিত নবান্ন উৎসবে সাইবা ইসলাম উপস্থাপন করে তার অন্যতম সেরা নৃত্য পরিবেশনা। এর পরদিন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত Savera Event of Honors & Award Programme-এও সে নিজের সেরা পারফরম্যান্সের জন্য বিশেষ সম্মাননা অর্জন করে। ওই আয়োজনে কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের হাত থেকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা গ্রহণ করে সাইবা, যা তার শিল্পীজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
নৃত্যের পাশাপাশি ড্রইং ও ক্লে দিয়ে শিল্পকর্ম এবং হোম ডেকরের কাজ করতেও ভালোবাসে সাইবা ইসলাম। সে জানায়, ভবিষ্যতে এই সৃজনশীল কাজগুলো নিয়েই আরও বেশি এগিয়ে যেতে চায়। তার পরিবারও মনে করে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। ভবিষ্যতে মডেলিং ও অভিনয়েও নিজেকে যুক্ত করার স্বপ্ন দেখছে সাইবা ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট