1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
‘আ.লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে’ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

‘আ.লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে’

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রদল নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে।’

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সভায় বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরেন কৃষ্টি উপদেষ্টা। এরপর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান।

কিন্তু উপদেষ্টা সাফ জানিয়ে দেন, কৃষির বাইরে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন। তখন এক সাংবাদিক বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও।’ এসময় জাহাঙ্গীর আলম বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’

‘আপনি তো দায়বদ্ধ’—আরেক সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সভাকক্ষ ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের শিশু সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেন তার স্ত্রী। কিন্তু স্ত্রী-সন্তানদের লাশ দেখতে প্যারোলে সাদ্দামকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

যদিও ইতোমধ্যে এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বাগেরহাট জেলা প্রশাসক জানিয়েছেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি সাদ্দামের পরিবার। বরং জেলগেটে লাশ দেখানোর আবেদন করেন। এ ঘটনা নিয়ে আলোচনা এখনো চলমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট