1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
একটি দল ষড়যন্ত্র শুরু করেছে, চোখ-কান খোলা রাখুন: তারেক রহমান - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের

একটি দল ষড়যন্ত্র শুরু করেছে, চোখ-কান খোলা রাখুন: তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ফেনী

একটি দল ষড়যন্ত্র শুরু করেছে, চোখ-কান খোলা রাখুন: তারেক রহমান
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালানোর পর একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যাপারে দেশবাসীকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর যেমন আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল; এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের চোখ-কান খোলা রাখবেন, আপনাদের ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাতে আদায় করবেন।

তারেক রহমান বলেন, এদেশের জনগণের সঠিক সিদ্ধান্তের ওপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারবো।

নানাবাড়ি ফেনী প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফেনী আমার নানাবাড়ি এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনী অঞ্চলে ইপিজেড স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, বিএনপিরও আপনাদের কাছে দাবি আছে। আর তা হলো– ধানের শীষকে জয়যুক্ত করা। আমরা যা বলব, তা করার চেষ্টা করব।

জনগণকে ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি বলেন, অন্য রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে পড়ে না থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে।

তারেক রহমান বলেন, ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পুনরায় শুরু করা হবে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ফেনী নোয়াখালী ও লক্ষীপুরের ১৩টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের তারেক রহমান প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট