1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারকে বহিষ্কার - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারকে বহিষ্কার

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতিসহ দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নের্তৃবৃন্দের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৪ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপি’র সম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ফাহিম চৌধুরী এ বহিষ্কারাদেশ প্রদান করেন।

ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের লিখিত অভিযোগে জানা যায়, আনোয়ার হোসেন আনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যার ফলে স্থানীয়ভাবে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাকে নিয়ে আতঙ্কে থাকেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। তারা মনে করেন, এ ধরণের ব্যক্তি দায়িত্বে বহাল থাকলে আসন্ন নির্বাচনসহ রাজনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে বহিস্কৃত নেতা আনোয়ার হোসেন আনার জানান, আমি গ্রুপিং রাজনীতির শিকার। আমাকে কোনপ্রকার মতপ্রকাশের সুযোগ না দিয়ে বহিস্কার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট