1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মা ও গৃহিণীদের ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

মা ও গৃহিণীদের ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক

মা ও গৃহিণীদের ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। মা ও গৃহিণীদের এই ফ্যামিলি কার্ড দিতে চাই। কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সহায়তা দেব। নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মা-বোনরা যেন নিরাপদের রাস্তায় হাঁটতে পারে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করবো। অপরাধী যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, এই এলাকায় মাদক, দুর্নীতি হয়। আমরা দুর্নীতির লাগাম টানতে চাই। দেশে বিদেশে তরুণদের কর্মসংস্থান করতে চাই।

বিএনপির চেয়ারম্যান বলেন, এখানকার নদী-নালা বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা সমস্যা রয়েছে। সেই নদী-নালা রক্ষায় আবারও খাল খনন করতে চাই।

তিনি বলেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মানির পাশাপাশি প্রশিক্ষণ দিতে চাই।

তারেক রহমান বলেন, রাস্তাঘাট, স্কুল, কালভার্ট ভেঙে গেছে। আমরা এসব পুনরায় নির্মাণ করতে চাই।

তিনি বলেন, ভোটের দিন আজকের সমাবেশের মতো উপস্থিত থেকে ভোট কেন্দ্রে যেতে হবে। বিগত ১৫, ১৬ বছর ডামি নির্বাচন হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে।

তিনি বলেন, জনগণের অধিকারের পাহারা জনগণকে দিতে হবে। আপনারা পাশে থাকলো আমরা সফল হতে পারবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট