1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
স্ত্রী-সন্তানের মৃ*ত্যুর ৩ দিন পর জামিন পেলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তানের মৃ*ত্যুর ৩ দিন পর জামিন পেলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর অবশেষে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) উচ্চ আদালত (হাইকোর্ট) মানবিক দিক বিবেচনা করে তাকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় উদ্ধার করা হয় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ।

এই হৃদয়বিদারক ঘটনার পর, গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে কড়া নিরাপত্তায় সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেফতার হওয়ার পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরিবারের এই অপূরণীয় ক্ষতির প্রেক্ষিতে আদালত আজ তার জামিন আদেশ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট