1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

অনুষ্ঠানে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

ইশতেহার পাঠ করেন বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

এসময় প্রার্থীরা আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলাকে ঘিরে তাদের উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানে চারজন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান এবং বিজিবির হাতিপাগার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান। তারা নির্বাচনী আচরণবিধি মেনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট