1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আত্মবিশ্বাস ও পরিশ্রমে প্রতিষ্ঠিত রোকসানা নিহা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

আত্মবিশ্বাস ও পরিশ্রমে প্রতিষ্ঠিত রোকসানা নিহা

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

জান্নাতুল ফেরদৌস কেয়া বর্তমানে একজন পরিচিত ও সক্রিয় ব্র্যান্ড প্রমোটার। ভালো লাগা থেকেই তাঁর এই যাত্রার শুরু, যা ধীরে ধীরে পেশাগত পরিচয়ে রূপ নিয়েছে। ২০১৯ সালে করোনা–কালীন সময়ে কাজ শুরু করেন তিনি। শুরুতে ব্লগিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ড প্রমোশনেই তাঁর আগ্রহ ও মনোযোগ বাড়তে থাকে।
কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করাই কেয়ার মূল লক্ষ্য। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি বেশ বাস্তববাদী। তাঁর বিশ্বাস, একজন ব্র্যান্ড প্রমোটারকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে কাজের মান ও পেশাদারিত্বই সবচেয়ে বড় শক্তি। সেই ভাবনা থেকেই নিজেকে নিয়মিত আপডেট রাখা এবং নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করেন তিনি।
পেশাগত জীবনে এ পর্যন্ত ক্লথিং ব্র্যান্ড সেলাই, কোরিয়ান মার্ট বাংলাদেশ, Kudomo, ধানমন্ডি স্কিন কেয়ারসহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস কেয়া। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল ক্যাম্পেইনে তাঁর সক্রিয় ও ধারাবাহিক উপস্থিতি তাঁকে এই অঙ্গনে একটি আলাদা অবস্থানে নিয়ে গেছে।
অ্যাওয়ার্ড প্রসঙ্গে কেয়ার বক্তব্য, পুরস্কার পাওয়া আনন্দের হলেও তিনি কাজকেই বেশি গুরুত্ব দিতে চান। তাঁর মতে, অ্যাওয়ার্ডের চেয়ে নিয়মিত ভালো কাজ ও পেশাদার আচরণই একজন ব্র্যান্ড প্রমোটারের প্রকৃত পরিচয় তৈরি করে।
ব্যক্তিগত জীবনে কেয়ার গ্রামের বাড়ি শরিয়তপুর হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। লেখাপড়ার পাশাপাশি তিনি নিয়মিত ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি ফাইন্যান্স বিষয়ে বিবিএ সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি ব্রিটিশ কাউন্সিলের একজন এক্স স্টুডেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ডিগ্রি অর্জন করেছেন, যা তাঁর কাজকে আরও পেশাদার ও কার্যকর করে তুলেছে।
বর্তমানে তিনি ব্র্যান্ড প্রমোটারদের সংগঠন BPEC (Brand Promoter & Entrepreneur Community) গ্রুপের এডমিন প্যানেলের সঙ্গে যুক্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর ব্র্যান্ড প্রমোশন কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হয়েছে। গ্রুপের এডমিন রোকসানা বৃষ্টির অনুপ্রেরণায় তিনি নিজেকে প্রতিনিয়ত আরও দক্ষ করে গড়ে তুলছেন।
নতুনদের উদ্দেশে জান্নাতুল ফেরদৌস কেয়ার পরামর্শ, এই পেশা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য, সততা ও পরিশ্রম থাকলে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট